শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২০-০৯-০৭
তানভীর সিদ্দিকী (নারায়ণগঞ্জ) : র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর মডেল থানাধীন দশকানি গ্রামস্থ মোহাম্মদিয়া আইডিয়াল মাদ্রাসার সামনে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া মহিলা আসামী জেসমিন বেগম (৩২), সাং- দক্ষিণ চর মসুরা (০৭ নং ওর্য়াড), থানা- সদর, জেলা- মুন্সীগঞ্জ এর কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন এবং পৃথক আরেকটি অভিযানে ঘটনাস্থল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন কুতুব আইল আবীর ফ্যাশন গার্মেন্টস সংলগ্ন মা বাবার দোয়া ভ্যারাইটিজ ষ্টোর নামক মুদির দোকানের সামনে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া রাসেল প্রধান (২৮), সাং- কুতালের বাগ, মধ্যপাড়া মসজিদ সংলগ্ন, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর কাছ থেকে ১৬৫ (একশত পয়ষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে সর্বমোট ০২ জন আসামীকে গ্রেফতার করেন। হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৬৪,০০০ (চৌষট্টি হাজার) টাকা এবং ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪৯,৫০০/-(ঊনপঁঞ্চাশ হাজার পাঁচশত) টাকা। উল্লেখিত আসামীগণ উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। ধৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর মডেল থানায় এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited